1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ডিমলায় সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সিলমোহরসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, November 12, 2022,
  • 558 Time View

ডিমলা (নীলফমারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় নীলফামারী ও লালমনিরহাট জেলারসহ বিভিন্ন উপজেলার ভুমি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা ও ইউপি চেয়ারম্যানদের মোট ১৬৫টি সিল মোহর, বিভিন্ন মূল্যের ২৮টি স্ট্যাম্প, জাবেদা নকল ৩টি, পাকিস্থানি স্ট্যাম্প, ভারতীয় দলিল ১টি, কালার লিগ্যাল কাগজ ২০ পিচ, দলিল লেখা তরল রাসায়নিক দ্রব্যের ১৮টি বোতল, জাল দলিল নাম খারিজ রেকর্ড তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ডিমলা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে ৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম (৫২), উত্তর তিতপাড়া গ্রামের নছিমুদ্দিনের পুত্র রফিকুল ইসলাম ভুট্টু (৫০), খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে নুর হক স্বপন(৩৪), খালিশাচাপানী গ্রামের জতিষ চন্দ্র রায়ের ছেলে (স্ট্যাম্প ভেন্ডার) প্রদিপ কুমার(৩৬) ও বাইশপুকুর গ্রামের মজিবর রহমানের ছেলে নজরুল ইসলাম(৪৬)। জানা যায় চক্রটি দীর্ঘদিন যাবত ভূয়া, দলিল নাম খারিজ, রেকর্ডসহ বিভিন্ন কাগজপত্র সৃষ্টি করে মানুষের সাথে প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছে।

অনুসন্ধানে জানা যায়, রফিকুল ইসলামের আপন বড়ভাই তৌহিদুল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের ভ’মি সহকারী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়ার চক্রটির সাথে ইউনিয়ন ভুমি অফিস, উপজেলা সহকারী ভুমি কমিশনার অফিস, সেটেল্টমেন্ট অফিস, জেলা রেকর্ড রুম অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন উপজেলার সাব রেজিষ্টারদের সাথে চক্রটির যোগসাজস রয়েছে।

ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, প্রতারক চক্রটির নামে ডিমলা থানার এসআই জাহিদ হাসান বাদি হয়ে ১৮৬০ সালের পেনাল কোর্ট এর ৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/৩৪ দঃবিঃ ধারায় ডিমলা থানার মামলা নং-১২, তারিখ-১১/১১/২২ নিয়মিত মামলা দায়ের করেন। এবং অপর আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি প্রতরনা মামলা রয়েছে। আসামীদের গ্রেফতার করে (১২ নভেম্বর) শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট