1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 1:44 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

তানোরে মসজিদ নির্মাণে বাধা’ দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা!

Reporter Name
  • Update Time : Saturday, November 12, 2022,
  • 512 Time View

 

জাকির হোসেন-টুটুল, তানোর (রাজশাহী)
প্রতিনিধিঃ

রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়নের লালপুকুরিয়া গ্রামে মসজিদ নির্মাণ কাজে বাধা ও দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে (৩) তিন জনকে আহত করেছে তসলিম উদ্দিন ও তার দুই পুত্র শামিম আর সালমান। তাদের (৩) তিন পিতা-পুত্রকে আসামি করে তানোর থানায় অভিযোগ করা হয়েছে।

জানা গেছে গত ১১- নভেম্বর (শুক্রবার) জুম্মার নামাজ শেষে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। এ ঘটনায় শামসুল ইসলাম বাদি হয়ে তসলিম উদ্দিনসহ তিন জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

তথ্য সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির লালপুকুরিয়া গ্রামের তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে মসজিদ ঘরের জায়গা জোরপুর্বক দখল করে রেখেছে। গত শুক্রবার গ্রামবাসি জুম্মার নামাজ শেষে পুরাতন ঘর ভেঙ্গে নতুন করে মসজিদ ঘর নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যায়, এতে তসলিম বাধা দেই। গ্রামবাসীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তসলিম উদ্দিন ও তার দুই ছেলে শামিম ও সালমান- তারা তিন পিতা-পুত্র দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে। হামলায় (৩) তিন জন আহত হয়। আহতরা হলেন কামাল উদ্দিন (৩৫), হাবিবুর রহমান (৫৫) ও নাজমুল ইসলাম লিমন (২৫)। এদের মধ্যে কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক সে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন। হাবিবুর রহমান ও নাজমুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এঘটনায় গ্রামবাসির মধ্যে ক্ষভ বিরাজ করছে। থানায় অভিযোগ করায় তসলিম উদ্দিন ক্ষুব্ধ হয়ে রাতে লাঠিসোঁটা নিয়ে বাদি শামসুল ইসলামের বাড়িতে গিয়ে অভিযোগ তুলে নিতে বলে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে বাদি শামসুল ইসলাম পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন; অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট