বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা লৌহজংয়ে সরকারি খাল ও ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার,  শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২ সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেপ্তার সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি: ওয়াকিটকি ও সেনাবাহিনীর পোশাকসহ দুইজন গ্রেফতার। গজারিযা তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি পটুয়াখালীর জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী পদোন্নতি পেয়ে যুগ্মসচিব, নতুন জেলা প্রশাসক আশরাফুল করিম

টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ আনিসুর রহমান শেলী



 

টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার(১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের পাঁচআনী বাজারে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

 

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ‘জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার’কে ২০ হাজার টাকা এবং ফ্রিজে বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায় ‘মুন্সির হোটেল’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এবিষয়ে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিদপ্তর সব সময় বাজার তদারকি করে থাকে। বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা ও প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews