1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:24 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

তানোরে এতিম খানায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার!

Reporter Name
  • Update Time : Wednesday, November 16, 2022,
  • 261 Time View

জাকির হোসেন- টুটুল, তানোর (রাজশাহী)

রাজশাহীর তানোর পৌর সদর সেন্দুকাই ইসলাহিয়া শিশু সদনের মাটির দ্বীতল আবাসিক হল (এতিম খানায়) বৈদ্যতিক স্বর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটেছে। এঘটনায় তানোর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

 

এই অগ্নিকান্ডে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে, জনা গেছে নগদ অর্থসহ ফ্রিজ, কম্পিউটার ও ব্যবহারি পোষাকাদী আসবাবপত্র সহ প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়াও মাটির দ্বীতল আবাসিক হল ঢসে পড়ে সম্পুর্ন ব্যবহার অনুপোযগি হয়ে পড়েছে।

 

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে অনাকাঙ্ক্ষিত ভাবে বৈদ্যতিক স্বর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে দূত আগুন চোতুর দিকে ছড়িয়ে পড়ে।

এসময় শিক্ষক ও ছাত্ররা কেউ হলে ছিলেন না, সবাই পার্শ্ববর্তি ভবনের মাদ্রাসার ক্লাশ রুমে ছিলেন। তাই কেউ কোন ধরনের আহত বা নিহত হয় নাই।

 

স্থানীয়দের দেয়া খবর পেয়ে তানোর উপজেলা ফায়ার সার্ভিসের একটি চৌকস ইউনিটের কর্মিরা প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

 

এতিম খানার খাদেম ইমাম ওলিউল্লাহ এই প্রতিবেদকে বলেন; এই অগ্নিকান্ডে তার নিজের সকল শিক্ষা সনদসহ নগদ অর্থ ছাত্রদের পোষাকাদী ফ্রিজ, কম্পিউটার আসবাবপত্র ও ফ্যানসহ ঘরের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

 

এবিষয়ে তানোর ইসলাহিয়া শিশু সদনের পরিচালনা কমিটির সভাপতি, ডাক্তার আব্দুল হান্নান বলেন; হঠাৎ বৈদ্যতিক স্বর্ট সার্কিটের আগুনে পুড়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

তিনি বলেন, মাটির দুই তলা আবাসিক হলের পুরোটাই পুড়ে নষ্ট হয়ে গেছে, এতে করে এতিম শিশুরা কষ্টের মধ্যে রয়েছে। তিনি সরকারী সহায়তার পাশাপাশি সকলের সহযোগীতা কামনা করেছেন।

 

তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন; অগ্নকান্ডে ক্ষতিগ্রস্থ্য শিশু সদনে সরকারী ভাবে সর্বপ্রকার সহায়তার ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন বলেন; অগ্নিকান্ডে ভুষিভুত এতিম খানা সরেজিমেনে গিয়ে পরিদর্শন করেছি। ব্যাপক ক্ষয় ক্ষতির কথা স্বীকার করে তিনি সরকারীভাবে সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা হচ্ছে বলে জানান।

 

তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন; শিশু সদন কতৃপক্ষ থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট এর কারণ তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা বহে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট