1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:23 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

নেপথ্যে সম্পত্তি আত্মসাতের পায়তারা 

Reporter Name
  • Update Time : Wednesday, November 16, 2022,
  • 264 Time View

ভুয়া স্ত্রী সেজে ব্যবসায়ীর বিরুদ্ধে যৌতুক মামলা 

মোল্লা তানিয়া ইসলাম তমাঃজালিয়াতির মাধ্যমে কাবিননামা তৈরি করে ভুয়া স্ত্রী সেজে ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম এর আদালতে যৌতুক আইনে একটি মিথ্যা মামলা দ্বায়ের করেছিলেন জৈনিকা রোকসনা বেগম (৩০) নামে এক নারী । মামলায় তার পিতার নাম দেওয়া হয় মৃত ইউসুফ মোল্লা আর মাতার নাম ফাতেমা খাতুন এবং ঠিকানা দেওয়া হয় সাং- মহনপুর, পোঃ- আলগা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা । উক্ত মামলায় বিবাদী করা হয় রাজধানীর তুরাগের রাজাবাড়ি এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে ব্যবসায়ী মোঃ শাহজালাল মিয়া (৩৪) ও একই এলাকার তহুর উদ্দিনের ছেলে ইয়াকুব আলী কবির (৪০) কে । মামলার বিবারনে উল্লেখ্য করা হয় ১৪/০৫/২০১২ইং তারিখে দুই লক্ষ টাকা দেন মহর ধার্য করিয়া ব্যবসায়ী মোঃ শাহজালাল মিয়ার সাথে মামলার বাদীনীর বিয়ে হয় । বিয়ের পর থেকেই বাদিনী রোকসনা বেগমের কাছে ২নং বিবাদীর সহায়তায় ১নং বিবাদী বিভিন্ন সময় যৌতুক বাবদ দুই লক্ষ টাকা দাবী করে আসছিল । বাদিনী যৌতুকের দুই লক্ষ টাকা দিতে না পারায় তার উপর বিভিন্ন সময় শারীরিক ও মানুষিক নির্যাতন করতো বিবাদী মোঃ শাহজালাল মিয়া । এক পর্যায় নির্যাতনে অসহ্য হয়ে ১০/০৯/২০২০ইং তারিখে ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম এর আদালতে উক্ত মামলাটি দ্বায়ের করেন রোকসনা বেগম । পরে উক্ত মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে গত ০৩/১১/২০২০ ইং তারিখে তুরাগ থানা পুলিশ মামলার ঐ দুই বিবাদীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন । পরে দুইদিন কারাবাসের পর উক্ত দুই বিবাদী জামিনে মুক্তি পান । আর জামিনে মুক্তি পাওয়ার পরেই তারা জানতে পারেন উক্ত মামলার বিষয়টি । পরে বেশ কিছুদিন মামলাটি চললেও বাদী বা সাক্ষীদের দেখা পাননি আদালত ও মামলার বিবাদী দ্বয়রা । এমনকি মামলায় উল্লেখিত ঠিকানায় গিয়েও উক্ত মামলার বাদী বা সাক্ষীদের কোন হদিস মেলেনি । পরে ০৩/১১/২০২১ইং তারিখে মামলার আসামীদের বেকশুল খালাস প্রদান করে মামলাটি নিষ্পত্তি করেন বিজ্ঞ আদালত । পরে এই মামলার ১নং বিবাদী মোঃ শাহজালাল মিয়া বাদী হয়ে উক্ত মিথ্যা মামলার বাদিনীসহ মোট ৫জনের বিরুদ্ধে গত ০৯/০২/২০২২ ইং তারিখে ঢাকা চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দ্বায়ের করলে, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগ (সি আই ডি)কে তদন্তের নির্দেশ প্রদান করেন । ভুক্তভোগী মোঃ শাহজালাল মিয়া প্রতিবেদককে জানান, তার বিরুদ্ধে যে মামলাটি দ্বায়ের করা হয়েছিল সেই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । এমনকি উক্ত মামলার বাদিনীকে তিনি কোনদিন দেখেননি । তার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার জন্য একই এলাকার শুক্কুর আলীর ছেলে স্থানীয় ভূমিদস্যু নুরুন্নবী ওরফে নুরুদ্দিন ও পার্শ্ববর্তী ভাটুলিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ভূমিদস্যু গোলাম রাসেল সেইয়াল তাদের দলের নারী সদস্যকে বাদী বানিয়ে এবং অন্য সদস্যদের সাক্ষী বানিয়ে আমার ও আমার প্রতিবেশী ইয়াকুব কবিরের বিরুদ্ধে উক্ত মিথ্যা মামলাটি দ্বায়ের করিয়েছে । তাই আমি এই ভূমিদস্যু চক্রের কবল থেকে বাঁচতে, ইতিমধ্যে প্রধান মন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দ্বায়ের করেছি । নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, নুরুন্নবী ওরফে নুরুদ্দিন ও গোলাম রাসেল সেইয়াল ভূমি জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য । তাদের বিরুদ্ধে ভূমি জালিয়াতির অসংখ্য অভিযোগ রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট