1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:22 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী 

Reporter Name
  • Update Time : Saturday, November 19, 2022,
  • 484 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পৌরসভাধীন প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন।

 

১৯ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে নবনির্মিত বোদা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন। এসময় ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

এসময় রেলপথ মন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, একটি গোষ্ঠী আমাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় রয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ কখনোই সম্প্রীতি নষ্ট হতে দেবে না।”

 

তিনি আরও বলেন, “আওয়ামীলীগের আমলে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কিছু পণ্যের দাম বেড়েছে এতে আমাদের কোন হাত নেই। আমরা চেষ্টা চালাচ্ছি সাধারণ জনগণ যেন ভালোভাবে জীবন-যাপন করতে পারে।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, অধ্যক্ষ আশরাফুল আলম, প্রধান শিক্ষক জামিউল হক প্রমুখ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট