
জাকির হোসেন-টুটুল, তানোর রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে জাতীয়তাবাদী দল (বিএনপি) জামাত ও উগ্রো সাম্প্রদায়িক গোষ্ঠীর) সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি এবং স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে চাঁন্দুড়িয়া ইউনিয়ন প্রতিবাদ সভা ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ২০- নভেম্বর (রোববার) চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক রাশেদ খান মেনন (পাপুলে) এর সঞ্চালনায় চাঁন্দুড়িয়া বাজার প্লাটফর্মে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তানোর উপজেলা আওয়ামী লীগের নবনিযুক্ত সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মাইনুল ইসলাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খাঁন, স্থানীয় সাংসদ প্রতিনিধি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাষক আবুল কালাম আজাদ সরকার (প্রদিপ)।
উপজেলা ভাইস, চেয়ারম্যান আবুবাক্কার ও মহিলা আওয়ামী সভাপতি, মহিলান ভাইস চেয়ারম্যান সোনীয়া সরদার।
আরোও উপস্থিত ছিলেন; স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন ছোট ভাই, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আ’লীগ নেতা আবুল বাসার সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন; মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, বাধাঁইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম। কাউন্সিলর নাহিদ হোসেন, মোহাম্মদ হোসেন মন্টু, ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রনি, সম্পাদক প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম,
তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব রামিল হাসান সুইট,
মোর্শেদুল মোমেনিন রিয়াদ, তানভির রেজা প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীকে নিয়ে তানোর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মফিজ উদ্দিনের করা কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে বলেন; তানোর – গোদাগাড়ী জাতীয় সংসদ সদস্য ফারুক চৌধুরী (এমপি) শহীদ পরিবারের সন্তান ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার ভাগ্নে (৩) তিন বার নির্বাচিত সাংসদ ও সাবেক শীল্প প্রতিমন্ত্রী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, (সিআইপি) রাজশাহী চেম্বার অব কমার্সের
সাবেক সভাপতি ও জমিদার পরিবারের সন্তান তানোর, গোদাগাড়ীর মানুষের গর্বিত সন্তান। তাঁকে নিয়ে কটূক্তি কারীদের ক্ষমা নেই।