1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

লক্ষ্মীপুরবাসী “এমপি নয়ন’কে আবারও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়”

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠা মানুষদের সমন্বয়ে একটি যুগপযোগী বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির বিবেচনায় ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত জননেত্রী শেখ হাসিনার সততার আলোয় আলোকিত লক্ষ্মীপুর গড়তে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন’কে আবারও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় লক্ষ্মীপুরবাসী।

 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রায় আসন্ন। বাংলার উন্নয়নের কারিগর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও লক্ষ্মীপুরকে বাংলাদেশ আওয়ামী লীগের দূর্গ তৈরী এবং জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার ক্ষেত্রে পরীক্ষিত ও সর্বজন স্বীকৃত কারিগর বিচক্ষণ সংগঠক এড. নুর উদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বের বিকল্প নেই বলে মনে করছেন লক্ষ্মীপুর জেলাবাসী।

 

এমপি নয়ন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আমলের উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের সেবার ব্রত নিয়ে জেলার প্রত্যন্ত অঞ্চলে দিন-রাত ছুটে বেড়িয়ে মানুষের আস্থা, শ্রদ্ধা, ভালোবাসা ও প্রশংসা অর্জনে সফল হয়েছেন।

 

তিনি মেধা, কঠোর পরিশ্রম, সততা ও যোগ্যতা দিয়ে সাধারণ মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে জামাত-বিএনপির ঘাঁটি ভেঙ্গে আওয়ামী লীগের ঘাঁটি তৈরীর জন্য নিরলশ পরিশ্রম করে যাচ্ছেন।

 

সাবেক এই তুখোড় সাহসী ছাত্রলীগ নেতা, রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শে আদর্শিত।

 

মাঠ পর্যায় থেকে উঠে আসা অর্থাৎ স্কুল ছাত্রলীগ থেকে নয়ন নিজস্ব মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দক্ষতার গুনে আজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি। ওনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মসমূহ বিচার-বিশ্লেষন করলে একথা দৃঢ়ভাবে বলা যায় যে, এমপি নয়নের বিকল্প শুধুই এমপি নয়ন বললেন লক্ষ্মীপুর জেলা বাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট