1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 5:08 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পটুয়াখালীর নতুন ডিসি শরিফুল ইসলাম

Reporter Name
  • Update Time : Thursday, November 24, 2022,
  • 256 Time View

শাকুর মাহমুদ পটুয়াখালী

পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে জয়পুরহাটের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরিফুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে।

 

পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

 

মোঃ কামাল হোসেনকে ১ বছর পাঁচ মাস ২৪ দিনের মাথায় প্রত্যাহার নিয়ে জেলায় সৃষ্টি হয়েছে নানান আলোচনা।

 

বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি ও উর্ধতন নিয়োগ-২ অধিশাখার যুগ্মসচিব শাহিন আরা বেগম পিএএ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

মোঃ শরিফুল ইসলাম পটুয়াখালী জেলার ৩৩ তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ২২তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা।

 

তিনি ২০২০ সালের ০৬ জুলাই জয়পুরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করেন। এখন পটুয়াখালীতে দ্বিতীয় দফায় জেলা প্রশাসকের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় হঠাৎ করেই ২৩ জেলায় মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ জেলা প্রশাসক পদে রদবল করে প্রজ্ঞাপন জারি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট