1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 10:48 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বিআইডব্লিউটিএর ভৈরব নদী বন্দরের রাজস্ব আত্মসাত সহকারী জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত: বন্দর কর্মকর্তা মাসুদ কামাল বহাল তবিয়তে!

Reporter Name
  • Update Time : Monday, November 28, 2022,
  • 443 Time View

 

স্টাফ রিপোর্টার

আশুগঞ্জ ভৈরব বাজার নদী বন্দর থেকে আদায়কৃত ৩০ লক্ষ ৫২ হাজার টাকা রাজস্ব আত্মসাত করায় সহকারী বন্দর কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হলেও বন্দর কর্মকর্তা মাসুদ কামাল রয়েছেন বহাল তবিয়তে। বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএ ভবনে নানা কথা চালাচালি হচ্ছে।

গত ২০ নভেম্বর ২০২২ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। যার দপ্তর আদেশ নং ২৮৮৭/২০২২।

অভিযোগের বিষয়ে জানা যায়, বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন আশুগঞ্জ ভৈরব বাজার নদী বন্দরে দায়িত্ব পালনকালে ২০২১-২২অর্থ বছরে বন্দর কর্মকর্তা মাসুদ কামাল ও সহকারী বন্দর কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম বিভিন্ন ফোরশোরের রাজস্ব মানি রশিদ বহি নং ৬৬৪০ তারিখ: ২১/০৮/২০২১ইং ও ১৫/০২/২০২২ এর মাধ্যমে ৯.৯৪.০০২/-টাকা এবং মানি রশিদ বহি নং ৬৬৪০,৬৯৭০,৬৬২৮,৬৬৩৬,ও ৬৬৪৬ এরমাধ্যমে ২০.৫৮.৬৮৫/-টাকা সর্বমোট ৯.৯৪০০২+২০.৫৮.৬৮৫/=৩০.৫২.৬৮৭/-( ত্রিশ লক্ষ বায়ান্ন হাজার ছয়শত সাতাশি) টাকা আদায় করে ক্যাশ বহিতে এন্ট্রি না করে আত্মসাত করেন।

বিষয়টি বিআইডব্লিউটিএর অভ্যন্তরীন অডিটে ধরা পড়ে। এধরনের অপরাধ দায়িত্ব পালনে অবহেলা ও আত্মসাত এর অন্তর্ভুক্ত হওয়ায় তাকে বাআনৌপকর্তৃপক্ষের কর্মচারি প্রবিধিমালার ১৯৯০ এবং ৪১(১)প্রবিধান অনুসারে চাকুরী হতে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। তবে বন্দর কর্মকর্তা মাসুদ কামালের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বন্দর কর্মকর্তা মাসুদ কামাল বলেন,আপনি এ বিষয়ে প্রধান কার্যালয়ের পিআরও এর সাথে কথা বলুন। পিআরও মোবারক হাওলাদারের সাথে কথা বললে তিনি পরবর্তীতে জানাবেন বলে আর কোন কথা বলেন নি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট