1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 6:35 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • Update Time : Thursday, December 1, 2022,
  • 239 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৪৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন রয়েছেন।

১ ডিসেম্বর ( বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বোদা উপজেলা নির্বাচন কমিশন অফিসে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে। রিটার্নিং অফিসার মো. আলমগীরের কাছে প্রার্থীরা এই মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বোদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজাহার আলী, ইসলামী আন্দেলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মওদুদ খান, স্বতন্ত্র প্রার্থী একেএম আখতার হোসেন হাসান ও দিলরেজা ফেরদৌস চিম্ময় মনোনয়ন দাখিল করেন।

তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭৩৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ২১০ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৫২৫ জন। এ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।

২০০১ সালে বোদা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট