1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 6:36 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

গুমানীগঞ্জে আইন-শৃঙ্খলা ও জনসচেতনামূলক সভা-সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, December 6, 2022,
  • 270 Time View

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জে আইন-শৃঙ্খলা, জনসচেতনামূলক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে ১২ নম্বর গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ইউপির দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সঞ্জয় কুমার সাহা। অনুষ্ঠানে ইউনিয়নবাসীদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. মাছুদুর রহমান মুরাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, তাঁতীলীগ জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ফুলপুকুরিয়া বন্ধন ক্লাবের সভাপতি আল আমিন কবির, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মাজেদুল ইসলাম মাহিন, ছাত্রলীগ ইউনিয়ন শাখার সভাপতি শিলন মাহমুদ, ফুলপুকুরিয়া বন্ধন ক্লাবের সাধারণ সম্পাদক মজনু মিয়া প্রমুখ।

তাঁতীলীগ জেলা শাখার ক্রীড়া সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সঞ্জয় কুমার সাহা বলেন- অত্র ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচেতন মহলের সহযোগিতা পেলে এ ইউনিয়নে কোনো অপরাধীই তাদের অপরাধ করার সাহস দেখাবে না। তিনি ইউনিয়নবাসীকে যে কোনো অপরাধ সম্পর্কিত তথ্য দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট