1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ভোলায় পুলিশ সুপার কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

মোঃ রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-

আজ বুধবার (০৭ ডিসেম্বর) ভোলা সদর মডেল থানাধীন ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘটিত মারামারি ও হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

 

এ সময় পুলিশ সুপার নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, যারা মারামারিতে অংশগ্রহণ করেছিল তাদের ব্যাপারে পুলিশ তথ্য সংগ্রহ করছে। উভয় গ্রুপের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের সাথে আমরা কথা বলেছি, যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অতিসত্বর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে।

 

উল্লেখ্য গত শনিবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডুলস খাওয়াকে কেন্দ্র দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে গত ০৬/১২/২০২২ তারিখ মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে মারামারি সংঘটিত হয় এবং হৃদয় নামে এক যুবক গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হলে আজ বুধবার সকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

এ সময় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলা, পুলিশ পরিদর্শক (অপারেশন) ভোলা সদর থানা, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট