1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 8:20 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

রংপুর ইপিজেড বাস্তবায়নে পরিবেশ রক্ষা ও ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের লক্ষ্যে বেপজার মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Saturday, December 10, 2022,
  • 288 Time View

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমিতে প্রস্তাবিত রংপুর ইপিজেড এর বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা বেপজা’র প্রকল্প পরিচালক আশরাফুল কবির।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় জানানো হয়, গত সপ্তাহে ঢাকায় চিনিকল কর্তৃপক্ষ, সাঁওতাল নেতৃবৃন্দ ও বেপজার উর্ধতন কর্মকর্তাদের মধ্যে একটি সফল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠির কর্মসংস্থান ও ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় এ মতবিনিময় সভা। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, সবার স্বার্থ সমুন্নত রাখতে উন্নয়নমূলক এ প্রকল্প বাস্তবায়ন করে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা আখতার জাহান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরাও এ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

 

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের ১ হাজার ৮৪২ জমির মধ্যে ৪৫০ একর জমি রংপুর ইপিজেড নির্মাণের জন্য সরকারিভাবে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। দেশের ১০ ইপিজেড হিসেবে অচিরেই এর কার্যক্রম শুরু করা হবে বলে সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট