1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 8:20 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

আবু নাইম ইকবালের উদ্যোগে বড় পর্দায় খেলা উপভোগের ব্যতিক্রমী আয়োজন

Reporter Name
  • Update Time : Sunday, December 11, 2022,
  • 339 Time View

স্টাফ রিপোর্টার-

নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৩নং সদস্য, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যাক্তিত্ব আবু নাইম ইকবাল। তিনি পৌরসভার ক্রীড়া প্রেমিকদের ফুলবল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা সুন্দর ও আরামদায়ক পরিবেশে উপভোগ করার লক্ষে সোনারগাঁয় অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছেন। উল্লেখ্য যে, গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ফাইনাল পর্যন্ত চলবে। তাছাড়া ক্রীড়া প্রেমিকদের খেলা দেখাকে আরো উপভোগ্য করে তুলতে প্রথম দিন প্রায় ২’শ জনের জন্য খিচুড়ির আয়োজনও করেন। বাকি খেলাগুলো উপভোগ করার জন্য আপামার জনসাধানরদের আমন্ত্রন জানিয়েছেন এ ক্রীড়া ব্যক্তিত্ব। ১৩ডিসেম্বর রাত একটায় আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া এবং ১৪ ডিসেম্বর রাত একটায় মরোক্কো বনাম ফ্রান্স। সবাইকে শান্তিপূর্ণ ভাবে বড় পর্দায় খেলা উপভোগ করার আহবান জানান তিনি।

তিনি বলেন, বাঙালি খুব আবেগপ্রবণ জাতি। যারা মায়ের ভাষা রক্ষায় জীবন দিতে পারে। খেলাধূলাও এ জাতির স্বভাবজাত প্রভৃত্তি। শৈশব থেকে দেখে আসছি বাংলাদশের ফুলবল খেলায় আবহানী ও মোহামেডান নিয়ে মাতামাতি। ক্রিকেটে ভারত পাকিস্তান। আর্ন্তজাাতিক ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা। কোন কারণ ছাড়াই এ দু’দলের খেলা নিয়ে আবেগ অনুভুতি প্রকাশ করে নানা ভাবে। পরিবার-পরিজন, পাড়া-মহল্লায়, হাট-বাজারে, চায়ের দোকানে, কলকারখানায়, রাস্তা-ঘাটসহ সবত্র শুধু ব্রাজিল-আর্জেন্টিনা সহ নানা দেশের সমর্থকদের আলোচনা সমালোচনা করতে দেখা যায়। তবে বাঙালি জাতির মতো এতো ক্রীড়া পাগল জাতি কমই আছে। পতাকা, পোশাক, খাবারের আয়োজনে লাখ লাখ টাকা খরচ করে আনন্দ ভাগাভাগি করে নিজেদের মধ্যে। তাছাড়া ভারত ক্রিকেট দল বাংলাদেশে অবস্থান কালে মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টিডিয়ামে তিন ম্যাচ সিরিজে দুটিতে জয় লাভের মাধ্যমে সিরিজ জয়ের শিরোপা যেন বিজয়ের মাসে বাঙালি জাতি আরো উচ্ছ্বসিত করে তুলেছে। এসব বিষয় মাথায় রেখে সকলে মিলে শীতের ঋতুকে আরো আনন্দময় করে তুলতেই আমার এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট