1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 10:54 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

লোহাগড়ায় সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম, হাত- পা বিচ্ছিন্ন         

Reporter Name
  • Update Time : Monday, December 12, 2022,
  • 374 Time View

শেখ নয়ন,স্টাফ রিপোর্টারঃ

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় এক সেচ্ছাসেবকলীগ নেতার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন ও একটি পা কোন রকম ঝুলন্ত অবস্থায় রয়েছে । রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তর পাড়া শিকদার বাড়ির মসজিদের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আকবার হোসেন লিপন (৪৬) ওই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি মল্লিকপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি পরাজিত হন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে,গত নির্বাচনে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন লিপন মেম্বার। সেই সময় থেকে লিপনের সঙ্গে মোস্তফার বিরোধ চলে আসছিল। রোববার আনুমানিক রাত সাড়ে নয়টার সময় মঙ্গলহাটা গ্রামের দক্ষিণপাড়া বিল্লালের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে পায়ে হেঁটে উত্তর পাড়া শিকদার বাড়ির মসজিদের পাশে আসলে আগে থেকেই ওৎ পেতে থাকা দৃর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

 

এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তার সারা শরীর ক্ষত-বিক্ষত হয়। হামলার সময় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি পা কোনরকম ঝুলে থাকে ।এ সময় খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিপনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন,এ ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো তা নিশ্চিত হওয়া যায়নি । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গ্রাম্য আধিপত্যের জেরে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট