1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 8:20 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ২ নারীকে মারপিট

Reporter Name
  • Update Time : Monday, December 12, 2022,
  • 243 Time View

 

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ২ নারীকে মারপিট করা অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার পোতপাড়া গ্রামের রসুল সরদারের বাড়ীতে ঘটনাটি ঘটেছে। জানা গেছে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া এলাকায় হাতুড়ী দিয়ে পিটিয়ে ২ নারীকে হাসপাতালে পাঠিয়েছে নাজমুল সরদার ও তার সহযোগিরা। আহতরা হলেন পোতপাড়া গ্রামের রেহেনা বেগম ও তার পুত্রবধূ নার্গিস বেগম। তাদেরকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে ভুগিলহাট গ্রামের হাসান সরদারের ছেলে নাজমুল আসলাম ও তাদের সহযোগিতারা। এব্যাপারে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগসুত্রে জানা যায়, নাজমুল সরদার ২ বছর আগে রেহেনার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেয়। পরে সেই ধারের টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকে। এরই সুত্র ধরে গত রোববার নাজমুল সরদারের মায়ের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয় রেহেনা বেগম। এঘটনা জানতে পেরে সোমবার সকালে নাজমুল সরদার স্বদলবলে এসে বাড়ি ভাঙচুর করতে থাকে। এরপর রেহেনা বেগম তার পুত্রবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

ভুক্তভোগী রেহেনা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, সম্পুর্ন অন্যায়ভাবে আমার ও আমার বউমার উপর হামলা করে হাত পা ভেঙ্গে দিয়েছে। আমি এঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক বিচার ও শাস্তি চাই। এব্যাপারে জানতে অভিযুক্ত নাজমুল সরদারকে ফোন করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

 

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট