1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 10:04 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অভয়নগরে  সুধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, December 15, 2022,
  • 269 Time View

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে প্রকৌশলী আরশাদ পারভেজ ধোপাদী মডেল স্কুলে আগমন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ধোপাদী মডেল স্কুলের আয়োজনে  এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে যশোর জেলা আ’লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা  প্রকৌশলী আরশাদ পারভেজকে স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ধোপাদী মডেল স্কুলের শিক্ষার্থীরা ও ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা উপভোগ করেন। পরে স্কুলে সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী আরশাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোপাদী মডেল স্কুলের সভাপতি মকবুল সরদার। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওর্য়াড কাউন্সিলর তালিম হোসেন, রোকেয়া বেগম, সাবেক ওর্য়াড কাউন্সিলর জাকির হোসেন, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম সরদার, আ’লীগ নেতা মোতালেব ফারাজী, রবিউল ইসলাম লুলু, লৎফার মজুমদার, রফিকুল ইসলাম মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান দপ্তরী, দফতর সম্পাদক শাহিন হোসেন, নায়েব তহিদুর রহমান তহিদ, নওয়াপাড়া পৌর সেচ্ছাসেবকলীগের  মেহেদী ইসলাম রাজন, প্রাক্তন শিক্ষক পরিতোষ দত্ত, অলিয়ার সরদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আশিকুর রহমান মিটু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট