1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:44 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ডিমলায় জাল দলিল চক্রের সক্রিয় সদস্য নজরুল গ্রেফতার 

Reporter Name
  • Update Time : Tuesday, December 20, 2022,
  • 299 Time View

 

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনারসহ (ভূমি, এসিল্যান্ড) সরকারি বিভিন্ন দফতরের ১৬৫টি সিলমোহর জালিয়াতি চক্রের অন্যতম সদস্য নজরুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ ডিসেম্বর) প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে ডিমলা থানা পুলিশ।

 

নজরুল ডিমলা উপজেলার সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। সে পেশাদার ভূয়া দলিল তৈরী চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে ডিমলা থানায় দলিল জাল-জালিয়াতির একাধিক মামলা রয়েছে।

 

পুলিশ দৈনিক গণতদন্তকে জানায়, নজরুল ইসলাম ও তার সঙ্গীরা ডিমলাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের জমির দলিল জাল-জালিয়াতি করতো। ভুক্তভোগীদের কাছে লাখ-লাখ টাকা হাতিয়ে নিতো। ইতিপূর্বে পুলিশি অভিযানে বিট্রিশ, ভারতীয়, পাকিস্তানি আমলের স্টাম্প, ১৬৫টি সীলসহ ২জন ও গত বৃহস্পতিবারে (৮ ডিসেম্বর) নিয়ে আদালতে ৪জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

 

থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নজরুল ইসলাম ভূয়া ও জাল দলিলসহ ভূমি সংক্রান্ত কাগজপত্র প্রস্তুতের বিষয়ে স্বীকার করেন। মামলার প্রকৃত রহস্য উদঘাটনসহ চক্রে জড়িত সকলকে সনাক্ত করার জন্য পুলিশের পক্ষ হতে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে কাছে অনুমতি চাওয়া হয়েছে।

 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান দৈনিক গণতদন্তকে বলেন, জাল দলিল চক্রের অন্যতম সদস্য নজরুল ইসলামকে গোপন সংবাদের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট