1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:44 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ডাসারে বেবাজিয়ার খালে জেলের হাতে ধরা পড়লো ইলিশ মাছ

Reporter Name
  • Update Time : Saturday, December 24, 2022,
  • 286 Time View

 

ডাসার প্রতিনিধিঃমোঃ তমাল হোসেন

 

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় একটি খাল থেকে ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়লো জেলের জালে।

 

আজ শনিবার বিকেলে উপজেলার পূর্ব ডাসার গ্রামে বেবাজিয়ার খালে (পূর্ব ডাসার সুইজগেট সংলগ্ন) বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাকাই গ্রামের বাসিন্দা ইউসুফ বেপারীর জালে মাছটি ধরা পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইলিশ মাছটি প্রত্যক্ষ করেছি। মাছটি জীবিত ছিলো লাফালাফি করছে।কিন্তু এটি অবাক করার মতো একটি ঘটনা। এই ইলিশ কিভাবে খালের পানিতে এলো।

 

সুইজগেটের পাশের চায়ের দোকানদার সাইদুল ইসলাম বলেন,জালে মাছটি পাওয়ার পর মাছটি আমার দোকানের সামনে অানা হয়।মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমিয়েছিলো।মাছটি জীবিত ছিলো, আমরা হাত দিয়ে মাছটি ধরছি।এবং ইলিশের মাতাল করা ঘ্রাণ পেয়েছি!

 

ইউসুফ বেপারী বলেন,বিকেলে বেসাল বাইতে গিয়ে জাল ফেলার পর অন্যান্য মাছের সাথে এই ইলিশ মাছটি বেসালে ধরা পড়ে।৭৫০গ্রামের এই মাছটি নিজেদের পরিবারের খাবারের জন্য রাখছি।

 

ডাসার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই বলেন,বিষয়টি আশ্চর্য জনক এই ছোট খালে ইলিশ এলো কিভাবে।ভাবনার বিষয়!

 

এ বিষয়ে ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন,নদীর সাথে খালটির সংযোগ থাকার কারণে ইলিশ মাছটি আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট