1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:49 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অভয়নগরে প্রেমবাগের এরশাদ এতিমখানার নব নির্মিত ৪তলা ভবনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Sunday, December 25, 2022,
  • 268 Time View

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

 

অভয়নগরে প্রেমবাগের এরশাদ এতিমখানার নব নির্মিত ৪তলা ভবনের উদ্বোধনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে যুগ্ম সচিব সুভাষ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। রবিবার সকাল ১০টার সময় উপজেলার ঐতিহ্যবাহী প্রেমবাগের এরশাদ এতিমখানার নবনির্মিত ৪তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এতিমখানার সভাপতি সৈয়দ মাহবুব হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এতিমখানা সাধারণ সম্পাদক মোল্যা সাইদ আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থদানকারী প্রবাসী ডাক্তার আব্দুল মান্নানের ভাই শাহিনুর কবির, প্রবাসী জমি দাতা মোশারফ হোসেন মো. সোবহান মোল্যা মোঃ আহসান। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন প্রফেসর মুজিবর রহমান শাওন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সৈয়দ কামরুজ্জামান, শিক্ষক মাহবুব হোসেন, মালোপাড়া ক্যাম্প ইনচার্জ মো. ওহিদুল ইসলাম উদিচী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল দাস, সাংবাদিক জাকির হোসেন হৃদয় প্রমুখ। জানা যায়, ১কোটি ২৮ লক্ষ টাকা ব্যয় এতিমদের থাকার জন্য এ ভবনটি নির্মিত করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা এবং বিভিন্ন দপ্তর থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম বুলবুল ও সচিব সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, এরশাদ এতিমখানায় সার্বিক সহযোগিতা করা হবে। এবং পর্যায়ক্রমে মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট