1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 11:08 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় জেলা ছাত্রদল নেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, December 29, 2022,
  • 308 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

 

নিহত শিহাব উদ্দিন স্মরণ (২৬) উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পাঁচঘরিয়া গ্রামের মো. সেলিমের ছেলে ও নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক এবং নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি শাখার সভাপতি ছিল।

 

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কচুয়া টু বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেন রামনারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হারুন অর রশিদ বাহার ও নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ।

 

ইউপি চেয়ারম্যান বাহার বলেন, নিহত স্মরণ বেলা সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজে আরেক মোটরসাইকেল আরোহী সহ চাটখিলের সোমপাড়া থেকে সাহাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি কচুয়া টু বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে স্মরণ মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে আরেক মোটরসাইকেল আরোহী হালকা আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যান আটক করে। খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট