1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 11:29 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Reporter Name
  • Update Time : Tuesday, January 10, 2023,
  • 266 Time View

টাঙ্গাইল প্রতিনিধি,

 

টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর ট্রাকচালক আজাদুল।

 

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হরিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আব্দুল জলিল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বনগাঁও হতিপাড়া গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক মধুপুর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আব্দুল জলিল নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত অপর ট্রাকচালক আজাদুলকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসাইন বকেন জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট