1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:32 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

পাবনায় প্রেমিকের হাতে লাঞ্ছিত,বাড়ি ফিরে তরুণীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Wednesday, January 18, 2023,
  • 234 Time View

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : পাবনার বেড়ায় প্রেমিক আশিকের হাতে মারধরের শিকার ও লাঞ্ছিত হওয়ায় অভিমান করে কলেজপড়ুয়া সুস্মিতা (১৮) নামের এক তরুণী বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ই জানুয়ারী) বিকেলে পরিবারের সদস্যরা নিজঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। সুস্মিতা বেড়া পৌর এলাকার স্যানালপাড়া মহল্লার জাহিদুল ইসলামের মেয়ে এবং বেড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ।

 

এলাকাবাসী ও পরিবারের সদস্য সুএে জানা যায় সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আশিকের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো । সম্প্রতি আশিক তার বাবাকে দিয়ে মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। প্রস্তাবে সুস্মিতার বাবা রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন আশিক। এরই জেরে মঙ্গলবার সুস্মিতাকে কলেজ থেকে ফেরার সময় পথরোধ করে আশিক মারধর করেন । পরে বাড়ি ফিরে ঘটনাটি সুস্মিতা তার মাকে জানান । এতে তার মা তাকে বকাঝকা করেন। পরে অভিমান করে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মেয়েটি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর বেড়া মডেল থানা পুলিশ পেলে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।

 

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশিককে আটকের জন্য অভিযান চলছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট