1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:31 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

নোয়াখালীর সুবর্ণচরে সরিষার ব্যাপক সম্ভাবনা

Reporter Name
  • Update Time : Saturday, January 21, 2023,
  • 246 Time View

 

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টারঃ “কৃষকের হাসি দেখে মন ভরে যায় আশা করছেন ব্যাপক ফলনের সম্ভাবনা” নোয়াখালী সুবর্ণচরে এবার অন্যান্য বারের তুলনায় সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। সরিষা ক্ষেতে ইতোমধ্যে বীজও আসতে শুরু করেছে। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা।

 

উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় এবার আটটি ইউনিয়নে সরিষার আবাদ দেখা গেছে। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। ফুলে ফুলে মধু আহরণে ভিড় করছে দলবদ্ধ মৌমাছি। তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে। বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে চাষিদের।

 

উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কৃষকেরা বলেন, উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে নতুন জাতের বীজ ও সার এবং নগদ অর্থ দিয়েছে। কৃষি অফিসের পরামর্শে ঝুঁকি নিয়ে ৫০ একর জমিতে সরিষা আবাদ করি। গাছে ভালো ফলন দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভবান হওয়ায় স্বপ্ন দেখছি। কৃষকেরা আরো বলেন লাভবান হলে আগামীতে আরো ব্যাপক হারে চাষাবাদ করবো ইনশাল্লাহ।

 

উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, গত বছর এ চরক্লার্ক ব্লকে মাত্র ১ হেক্টর সরিষা আবাদ হয়। কিন্তু ভালো লাভবান হওয়ার এবার চলতি বছর এ চরক্লার্ক ব্লকে ত্রিশ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করে কৃষক। তবে সঠিক সময়ে বীজ বোপন করায় প্রায় ক্ষেতে সরিষার ভালো সম্ভাবনা দেখা গেছে।

 

উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ জানান, সুবর্ণচর উপজেলার আটটি ইউনিয়নে এবার মোট ৩৪০ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছে কৃষকরা। আশা করি এবার লাভের মুখ দেখবে কৃষক। কৃষকদের যে কোন প্রয়োজনে উপজেলা কৃষি বিভাগ পাশে রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট