1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

 

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মো. খোকন সরকার (৩৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ।

 

২৫ জানুয়ারী (বুধবার) দুপুরে দেবীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের নতুন বন্দরে করতোয়া নদীর পাড়ে এক ভুট্টা ক্ষেত থেকে খোকনের লাশটি উদ্ধার করা হয়। খোকন নতুন বন্দর এলাকার মোঃ দুলাল সরকারের পুত্র।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে খোকন তার বাড়ী থেকে ঘাস কাটার জন্য যান। দুপুরে পৌরসভার নতুন বন্দর গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশে খোকনের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন জানান, নিহতের মৃতদেহ সুরাতল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্তের কাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট