1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 3:56 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বুড়িগঙ্গায় ভাসছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : Monday, January 30, 2023,
  • 369 Time View

জুয়েল রানা তুহিনঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) সকালে বুড়িগঙ্গা নদীর ফতুল্লার দাপা এলাকার রুপচান ব্যাপারীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় যুবকের বয়স আনুমানিক ২৮ বছর হবে। ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন-চারদিন আগের। এর ফলে দেহ অর্ধেক পচে গেছে। যে কারণে শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল কী না তা শনাক্ত করা যায়নি। পরনে কালো প্যান্ট ছাড়া আর কোনো কাপড় ছিল না।

 

 

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শারজাহান বলেন, খবর পেয়ে ফতুল্লার দাপা রুপচান ব্যাপারীর ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান একটি অজ্ঞাতপরিচয় উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট