1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:11 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

লোহাগড়ায় নবনিযুক্ত প্রাঃ সহকারি শিক্ষকদের ফুলেল সংবর্ধনা

Reporter Name
  • Update Time : Sunday, February 5, 2023,
  • 361 Time View

 

শেখ নয়ন, স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্দোগে উপজেলার নবনিযুক্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৫ই ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি ও জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশন লোহাগড়া উপজেলা শাখার সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মোঃ আসাদুল হক। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ হান্নান বিশ্বাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বপন কুমার বর্মন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী কামরুল হুদা, শেখ নায়েবুল ইসলাম, শেখ কবির হোসেন, আতাউর রহমান, কামাল হোসেন, মোঃ শওকত, হাসান আরিফ লিমন, ইমরান আশকাত, মোঃ রফিকুল, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট