1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 5:44 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ডোমারে রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Monday, February 6, 2023,
  • 277 Time View

 

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

 

নীলফামারীর ডোমারে সাংবাদিক সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি’ এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ।

 

সোমবার (৬ই ফেব্রুয়ারী) সকালে ডোমার উপজেলা পরিষদ সংলগ্ন রিপোর্টার্স ইউনিটি চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

 

আলোচনা সভায় ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য মেহেরুন আক্তার পলিন, নীলফামারী জজ কোর্টের আইনজীবী মালা জেসমিন, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিনুর রহমান, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, পৌরসভার প্যানেল মেয়র-২ এবং ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. অহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. সফিয়ার রহমান রতন প্রমূখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

আলোচনা সভা শেষে ডোমার রিপোর্টার্স ইউনিটির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট