1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 7:29 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠত

Reporter Name
  • Update Time : Saturday, February 11, 2023,
  • 367 Time View

 

 

 

শেখ নয়ন,স্টাফ রিপোর্টারঃ

 

নড়াইলের লোহাগড়া উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি ও লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী বনি আমিনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরে উপজেলা পৌর আওয়ামী লীগ শাখার আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্যা আসাদুজ্জামান। পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মোত্তুর্জা। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, জেলা আ.লীগের সহসভাপতি সৈয়দ আইয়ুব আলী, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, উপজেলা আ.লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম পলাশ,যুবলীগ নেতা শেখ সদরউদ্দিন শামীম,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন,সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লতিফা পারভীন লেবিসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগি সংগঠনের নেতারা। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর পরে লোহাগড়া উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরে বিএনপি-জামায়াতের ঘৃন্য সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা, বিশৃংখলা ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ লোহাগড়া উপজেলা পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জা এমপি। এছাড়া লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়নে আওয়মীলীগ ও তার সহযোগি সংগঠন এ শান্তি সমাবেশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট