1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 7:28 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অভয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়ায় দাফন।

Reporter Name
  • Update Time : Monday, February 13, 2023,
  • 253 Time View

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন মুস্তাক আহম্মেদ বিশ্বাস(৪৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যে রাতে। এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, মুস্তাক আহম্মেদ বিশ্বাস বেশ কিছু দিন যাবত মানষিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। তিনি রাত ১ টার সময় বাড়ির পিছনে বড় একটি ছবেদা গাছের মগ ডালে উঠে গলায় গরুর দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তার স্ত্রী ও ছেলেরা ঝুলান্ত লাশ উদ্ধার করেন। মুস্তাক আহম্মেদ বিশ্বাস উপজেলার সমশপুর গ্রামের মৃত মোকাম আলী বিশ্বাসের ছেলে। বড় ছেলে মেহেদী হাসান জানান ,প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন বাবা। গভীর রাতে আমার মা দেখতে পান। তিনি বিছানাতে নেই। ওই সময় আমি ও আমার মা খোঁজাখুঁজি করতে থাকি। আমাদের বাড়ির পিছনে ছবেদা গাছে ঝুলন্ত অবস্থায় আমার বাবাকে দেখতে পায় এবং চিৎকার দিলে প্রতিবেশিরা চলে আসে। এসময় গাছ থেকে মৃত অবস্থায় তাকে নামিয়ে আনা হয়। আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যে কারনে প্রাই দুই বছর কোন কাজকর্ম করেন না। এস আই বাবুল জানান, এলাকাবাসীদের মুঠোফোনে জানতে পারি মুস্তাক আহম্মেদ বিশ্বাস আত্মহত্যা করেছেন। তাই সুরতাল রিপোর্টা করে লাশ দিয়ে দেওয়া হয়েছে। অভয়নগর থানার তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডল জানান, মুস্তাক আহম্মেদ নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তার পরিবার ও এলাকাবাসীদের মতে তিনি মানষিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। যে কারণে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন করার কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট