1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজে বসন্তবরণ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

 

ডাসার (মাদারীপুর) মোঃ তমাল হোসেন।

 

মাদারীপুরের ডাসারে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজে।দিনটি উপলক্ষে মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।এসময় শোভাযাত্রাটি ডাসারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এসময় শিক্ষার্থীরা বসন্তবরণ উৎসবে মেতে ওঠেন। শিক্ষার্থীদের মুখে গান,কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে নানা রংঙ্গের শাড়ীর বর্ণে ফুটে ওঠে বসন্তের প্রতিচ্ছবি ।শিক্ষার্থীরা বসন্তের রঙে নিজেদেরকে সাজিয়েছে। কলেজের শিক্ষার্থীরা বাসন্তী শাড়ির সঙ্গে গোলাপ ও হলুদ গাঁদা ফুল পরে আর শিক্ষকরা সাজেন বসন্তের পোশাকে।

বসন্তবরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ প্রাঙ্গনে। কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক দেলোয়ার হোসেন বাবলু, সন্ধ্যা রানী দাশ প্রমুখ ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বসন্তবরণ বাঙালির চিরচেনা ঐতিহ্য। এই ঐতিহ্য যুগযুগ ধরে স মিশে আছে বাংলার সাংস্কৃতির সাথে।এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। বসন্ত উদযাপনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট