1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:31 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

পঞ্চগড়ের ট্রাক্টরের চাপায় স্কুল শিক্ষিকা নিহত

Reporter Name
  • Update Time : Monday, February 20, 2023,
  • 300 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে ইট বোঝাই ট্রাক্টরের চাপায় যশোদা রানী (৩২) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় তার সহকর্মী অতুলচন্দ্র বর্মন (৪৫) আহত হয়েছেন।

 

 

২০ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১১টার সময় বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ভোলা বসুনিয়া ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত যশোদা জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি চৌরাস্তার নন্দগছ গ্রামের রাজিব চন্দ্র রায়ের স্ত্রী। তিনি ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা ছিলেন।

 

 

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সকালে সহকর্মী অতুল চন্দ্র বর্মনের মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন যশোদা। এ সময় মাড়েয়া ইউনিয়নের ওই স্থানে পৌছালে পেছন থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরটি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এদিকে ঘটনার পরে ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন লাগিয়ে দেন।

 

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ট্রাক্টরের চাপায় শিক্ষিকা নিহত হওয়ার বিষয়টি পরিচিত করে বলেন এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট