1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:29 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

মাগুরার সেই জুগালে সাংবাদিক এখন নাশকতা মামলার আসামি। 

Reporter Name
  • Update Time : Friday, February 24, 2023,
  • 288 Time View

 

মাগুরা সংবাদদাতা:

 

মাগুরায় নাশকতা মামলার আসামি হলেন কথিত সাংবাদিক ও একসময়ের গৃহনির্মাণ শ্রমিক হোসেন নাসির কামরুল শেখ (এইচ এন কামরুল)। এর আগেও তাকে নিয়ে সংবাদপত্রে লেখা লেখি হয়েছে। কথিত এই সাংবাদিক কামরুলের কোনো শিক্ষা সনদ না থাকা ও সংবাদ লেখার যোগ্যতা না থাকায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির মূল সংগঠন থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল । তার শিক্ষাসনদের দেখানোর জন্য কয়েকবার মাগুরা রিপোর্টার্স ইউনিটি মূল সংগঠন থেকে উকিল নোটিশ দিলেও তিনি কোনো জবাব দেন নি। অনুসন্ধানে জানা যায়, তিনি নাম বেনামে মাগুরার শহরতলীর বিভিন্ন এলাকাই সুদে ব্যাবসার সাথে জড়িত। কয়েক বছর আগে তার ব্যাবসায়ী বন্ধু নজরুল ইসলামকে পার্টনারশিপে ব্যবসা করার কথা বলে আনুমানিক ১ কোটি টাকা মেরে দেন এবং পরবর্তীতে বন্ধু নজরুলকে ব্যবসা থেকে বের করে দেন। তার কোনো দৃশ্যমান আয়ের উৎস না থাকলেও মাগুরা শহরে একাধিক ব্যবসা ও সম্প্রতি শহরের অদূরে নিজনান্দুয়ালী গ্রামে বিশাল অট্টালিকা করেছেন। নিজস্ব বৈধ কাগজবিহীন একটি মাইক্রোবাস আছে তার, এর আগে মাগুরা প্রেস ক্লাব থেকে তৎকালীন পুলিশ সুপার জহুরুল ইসলামকে প্রকাশ্যে জানানো হয়েছিল এই সাদা রঙের মাইক্রোবাসে মাদক ব্যবসা করা হয়। মূলত বিভিন্ন অবৈধ ব্যবসা আড়াল করতে সাংবাদিক নাম ব্যবহার করছেন। সরোজমিনে দেখা যায় কামরুলের অটো গ্যারাজের মিস্ত্রি ও হেল্পেররাও মোটরসাইকেল এ প্রেস লিখে শহর জুড়ে দাপিয়ে বেড়ায়।

এদিকে গত ২২ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে এই কথিত সাংবাদিক কামরুল তার দলবল নিয়ে পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা রাস্তায় নাশকতা মূলক কাজ করার জন্য ককটেল ও বোমা বানানোর উপাদানসহ অবস্থান গ্রহণ করেন। রাত ৯ তার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুল দলবলসহ পালিয়ে যায়। উল্লেখ কামরুল জামায়াতি ইসলাম পরিবারের সন্তান, তার বড় ফিরোজ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির। এ ব্যাপারে মাগুরা থানা এসআই রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন, মামলা নং ১০৩৫ (৩) /১ তাং ২৩/০২/২৩। এই মামলায় কামরুল ২৯ নং এজাহারভুক্ত আাসামী।

 

এদিকে মাগুরার পেশাদার সাংবাদিক মহলের পক্ষ থেকে এই কথিত অশিক্ষিত সাংবাদিক কামরুলের বিরুদ্ধে সকল অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র সাংবাদিক জানান ” কামরুলের মতো অশিক্খিত সাংবাদিক পুরো সাংবাদিক সমাজের কলঙ্ক, এই সাংবাদিক কামরুল নিজে ব -কলম, ওর আশেপাশে যারা আছে তারাও ব-কলম “।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট