1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:21 am
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

পরিক্ষার নামে মাদ্রাসা শিশুদের সাথে প্রতারণা! মোহতামীম ও সভাপতির বিরোদ্ধে নানা অভিযোগ

Reporter Name
  • Update Time : Monday, February 27, 2023,
  • 463 Time View

কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেড়ী পটল এলাকার “শরীইয়্যা নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা “র কোমলমতি শিশুদের সাথে পরিক্ষার নামে প্রতারণা ও মাদ্রাসার তহবিল তসরুপের অভিযোগ ওঠেছে ওই মাদ্রাসার মোহতামীম, সভাপতি ও একাধিক শিক্ষকের বিরোদ্ধে ।

জানাযায়, গত বছর ডিসেম্বর মাসে নূরানী তা’লীমুল কুরআান বোর্ড বাংলাদেশ (এন, টি, কিউ, বি) অধীনে তৃতীয় শ্রেণীর ৪২ জন শিক্ষার্থী র কাছ থেকে রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপের জন্য প্রত্যেকের কাছ থেকে বোর্ড ফি ‘র নামে ৫৫০ টাকা করে আদায় করলেও তাদের মধ্যে

২৪ জন পরিক্ষার্থীর নামে বোর্ডে প্রেরন করে তাদের রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ সম্পন্ন করেন। অপর ১৮ জনের কাছ থেকে বোর্ড ফি ‘র নামে ৫৫০ টাকা করে আদায় করলেও ওই টাকা মাদ্রাসার মোহতামীম মোঃ ইউসুফ আলী, সভাপতি মোঃ আব্দুল গফুর, মোঃ মুনির হোসেন ও মোঃ ইসরাইল হোসেন আত্মসাত করেছেন বলে ওই সকল ছাত্র অভিভাবক ও এলাকাবাসী টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানাযায়,স্পর্শকাতর একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নামে কোমলমতি শিশুদের সাথে প্রতারণা করে জালিয়াতির আশ্রয় নিয়ে ১৮ জন শিক্ষার্থীর সাথে ভূয়া রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ, পরিক্ষা গ্রহণ এমনকি পরিক্ষায় ভাল রেজাল্ট দেখিয়ে প্রতারণার অভিনব কৌশল করেছেন। এছাড়াও ওই মাদ্রাসার মোহতামীম, সভাপতি ও তাদের সহযোয়গীদের নিয়ে তারা মাদ্রাসার লাখ লাখ টাকা আত্মসাত করেছেন বলেও অভিযোগে উল্লেখ আছে।

মাদ্রাসার মোহতামীম, সভাপতি অন্যান্যদের কোমলমতি শিশুদের সাথে পরিক্ষার নামে প্রতারণা ও তহবিল তসরুপের দায়ে সুস্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্ঠান্ত মুলক শাস্তিদাবী করে ওই মাদ্রাসার ভুক্তভোগী অভিভাবক মোঃ জাহাঙ্গীর আলম, আনোয়ার প্রামাণিক, আঃ মান্নান, আঃ করিম, আঃ আজিজ, শাহ আলম ফরিদুল ইসলাম ও ইসমাইল হোসেন বলেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতি এমন অধর্মের কাজ করতে পারে আমারা ভুলেও কল্পনা করতে পারি নাই। সাধারন মানুষ আলেম ওলামাদের বিশ্বাস করেন, সম্মান করেন। ওরা আমারদের বিশ্বাসের উপর আঘাত করেছেন।

আমরা ওদের দৃষ্ঠান্ত মূলক শাস্তি চাই।

ওই মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা ফুঁসে ওঠেছেন ধর্মের লেভাসে আলেম নামের কতিপয় ব্যক্তির ন্যাক্কার জনক জালিয়াতির ঘটনায়। প্রায় আটশত কোমলমতি শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ওই দ্বীনি শিক্ষাঙ্গনে দেখা দিয়েছে অচলাবস্থা।

এবিসয়ে ওই মাদ্রাসার মোহতামীম মোঃ ইউসুফ আলী বলেন, বিষয়টি দুঃখজনক, তবে ওই সময়ে আমি মোহতামীমের দায়িত্বে ছিলামনা। পূর্ববর্তী মোহতামীমের সময় ওই দূর্ঘটনা ঘটেছে। আমরা ওই সকল অভিভাবকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট