1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 10:44 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নতুন করে প্রশাসনিক ৪ দপ্তরে লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, March 1, 2023,
  • 275 Time View

 

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুরের কেওঢালা পশ্চিম পাড়ায় প্রায় দুইশত বছর যাবত ভূঁইয়া বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থানের ভোগ দখলে থাকা জমি থেকে অনুমতি বিহীন মাটি কাটা ও দখলের অভিযোগ ওঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মিয়ার বিরুদ্ধে।

এবিষয়ে ইতিপূর্বে জাতীয় দৈনিক, জেলা ভিত্তিক লোকাল পত্রিকাসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার করা হয়। রয়েছে বন্দর থানায় ইউপি চেয়ারম্যান সালামের বিরুদ্ধে লিখিত অভিযোগ। এতো কিছুর পরও দমেনি ভূমিদস্যু খ্যাত চেয়ারম্যানের কর্মকান্ড। ক্ষমতার অপব্যবহার করে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে মাটি কাটা ও জমি দখলের কাজ।

অবশেষে উপায়ন্তর না পেয়ে গত ২৮’শে ফেব্রুয়ারী মসজিদ কমিটির পক্ষ থেকে সভাপতি ইসমাইল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া ফারুক নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রসঙ্গ উল্লেখ করে যথাক্রমে একটি করে অভিযোগ দায়ের করেন।

এলাকায় অনুসন্ধানের ভিত্তিতে জানা গেছে, ইউপি চেয়ারম্যান সালামের এই কর্মকান্ডে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। তৈরি হচ্ছে নানান বিশৃঙ্খলা ও পৃথক মতামত। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় কোনো হাঙ্গামা সৃষ্টি হতে পারে বলে জানান এলাকাবাসী। তাই সকলের দাবি, অনতিবিলম্বে জোরপূর্বক ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের সুষ্ঠু প্রতিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট