1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 10:38 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

পঞ্চগড়ে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮০

Reporter Name
  • Update Time : Saturday, March 4, 2023,
  • 263 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

 

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮০ জন। শনিবার (৪ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার লক্ষিরহাট ও বিকালে বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন তেতুঁলিয়া উপজেলার বড়গাছ এলাকার তমিজ উদ্দিন (৬০), পিঠা খাওয়া এলাকার হাসিবুল ইসলাম (৩২) ও একই এলাকার স্বপন আলী (২৫)।

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দেবীগঞ্জ শহর থেকে ৩ দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাসযোগে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন। এসময় বাসটি লক্ষ্মীরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেওয়ায় সড়কের ঢালে উল্টে যায়। এতে ১ মুসল্লির ঘটনাস্থলেই মৃত্যু হয় ও ২৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

 

 

অপরদিকে বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ইজতেমা থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের ২ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

 

 

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন ও বোদা থানার ওসি সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট