1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গোবিন্দগঞ্জে গুমানীগঞ্জ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: মাদককে না বলুন, ক্রীড়া কে হ্যাঁ বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গুমানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ।

 

পারগয়ড়া সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা নজমুল হুদা ছাকির সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুমানীগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান এস এম রিপন, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাছুদুর রহমান মুরাদ, পারগয়ড়া সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা এ এইচ এম কামরুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

বগুড়া খেলোয়ার কল্যাণ সমিতি ৩-২ গোলে গোবিন্দগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট