1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 7:05 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

নোয়াখালী জেলার শ্রেষ্ঠ নির্বাচিত ওসি জিয়াউল হক, এসআই শাহ আলম  

Reporter Name
  • Update Time : Monday, March 13, 2023,
  • 243 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক ও এস আই শাহ আলম আই জি পি কর্তৃক নোয়াখালীর জেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। এই সময় নোয়াখালী পুলিশ লাইনের তাদেরকে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

 

অতি গুরুত্বের দায়িত্ব পালনে সোনাইমুড়ী-চাটখিল মহাসড়কের আলোচিত মোটরসাইকেল ছিনতাই গ্যাং এর ৫ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার। ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং থানা এলাকায় আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হককে শ্রেষ্ঠ পুরস্কৃত করা হয়েছে।

 

রবিবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্স শহীদ মনিরুল হক হলে অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এ পুরস্কার প্রদান করেন।

 

এর আগে, জিয়াউল হক নোয়াখালী জেলার ডিবি পুলিশ শাখায় দায়িত্ব পালন ও সুবর্ণচর থানা থেকে ২০২২ সালের ১৬ই নভেম্বর সোনাইমুড়ী থানায় যোগদান করে দায়িত্ব পালন করে আসছেন। উপজেলাবাসীর অনেকে অভিমত তার কর্মকাণ্ডে এলাকায় আইন-শৃঙ্খলা আগের চেয়ে কিছুটা স্বাভাবিক রয়েছে বলে অভিমত সোনাইমুড়ী উপজেলাবাসীর।

 

সোনাইমুড়ী থানার এস আই শাহ আলম ওয়ারেন্ট ভুক্ত আসামী ও সার্বিক কাজের বিবেচনায় জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন।

 

অপরদিকে এস আই ক্যাটকেরিতে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত শাহ আলম ২০১৭ সালের ২৮ আগস্ট বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। ইতিপূর্বেও তিনি সোনাইমুড়ী থানায় বদলি হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এ অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

 

সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক ও এসআই শাহ আলম পুরস্কৃত হওয়ায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মহলের পক্ষ থেকে প্রশংসার জোয়ারে ভাসছেন সোনাইমুড়ী থানার এই কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট