1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 1:57 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

রাজউকে অনৈতিক সুবিধা না পেয়ে মলির বিরুদ্ধে অপপ্রচার!

Reporter Name
  • Update Time : Wednesday, March 15, 2023,
  • 507 Time View

 

স্টাফ রিপোর্টার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকে সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে অসাধু একটি চক্রের অপপ্রচার ও চরম আক্রোশের শিকার হয়েছেন একজন নারী কর্মচারি। তিনি সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ২৪ বছর রাজউকে নির্লোভ সেবা দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেও সেটিই এখন তার জন্য কাল হয়ে দেখা দিয়েছে। শত চেষ্টা করেও তার কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে রাজউকেরই একটি মাফিয়া গোষ্ঠি তার চাকুরী জীবনের ক্ষতিসাধন করার জন্য পত্র পত্রিকায় অপপ্রচার চালাচ্ছে। তারা দুর্নীতি দমন কমিশনেও বেনামে অভিযোগ করেছে। নানা মাধ্যমে হুমকি দিয়েছে যে, ওই মাফিয়া গোষ্ঠির নেতার কথামত কাজ না করলে তার চাকুরীই খেয়ে ফেলবে।

সুত্রমতে এই নারী কর্মচারীর নাম ফাতেমা বেগম মলি। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকুরী করেন। বর্তমানে রাজউকের জোন-৫-এর উচ্চমান সহকারী পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে রাজউকের কোন ফাইলে হস্তক্ষেপ ও তদবীর করার সুয়োগ না থাকলেও মাফিয়া গোষ্ঠি প্রচার করছে যে, মলি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) এ চাকুরী করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন। রাজধানীতে একাধিক ফ্ল্যাট, গাড়ি এবং ঢাকার অদূরে নারায়ণগঞ্জে কয়েক বিঘা জমি রয়েছে তার। সুবিধা গ্রহণের বিনিময়ে রাজউকের পূর্বাচল প্রকল্পের লে-আউট পরিবর্তন করা ছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন ঠিকাদার থেকে অবৈধ সুবিধা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন । তাদের আরো অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারদের জিম্মি করে বিভিন্ন প্রকল্পের প্রাক্কলন, চুক্তিপত্র, রোড সভার কর্মপত্র, ঠিকাদারদের বিল, এমনকি প্ল্যান পাসের নথিসহ কোনো ফাইলই টাকা ছাড়া ছাড়েন না ফাতেমা বেগম। অবৈধ আয়ে তিনি রাজধানীর ঝিগাতলায় ১৫/এ, গ্রিন টাওয়ারে তিনটি ফ্ল্যাট ও একটি নোহা গাড়ি কিনেছেন। ঘুষ-দুর্নীতির টাকা দিয়ে নারায়ণগঞ্জে কয়েক বিঘা জমিও কিনেছেন তিনি।

 

আমাদের অনুসন্ধানে এইসব অভিযোগের কোন দালিলিক প্রমান বা ভিত্তি মেলেনি। সংবাদে উল্লেখিত ঠিকানায় মলির নামে ৩ টিতো দুরে থাক একটি ফ্ল্যাটও পাওয়া যায়নি। তার নামে নারায়ণগঞ্জে কোন জমির দলিলও রেজিষ্ট্রি হয়নি। তবে ঢাকায় তার পৈত্রিক অনেক সম্পত্তি রয়েছে। কেবলমাত্র কাল্পনিক তথ্যের ওপর ভিত্তি করেই এমন অপ প্রচার চালানো হচ্ছে মর্মে দাবী করেছেন রাজউকের অসংখ্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা মন্তব্য করেন যে, আজকাল কিছু সাংবাদিক অনৈতিক সুবিধা না পেলেই সরকারী কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে সংবাদ ছাপিয়ে প্রশাসন ও জনমনে বিভ্রান্তি তৈরী করছেন। এমন কি দুদক দিয়েও হয়রানি করান। ফাতেমা বেগম মলির ক্ষেত্রেও সেটি করা হচ্ছে । তারা মিডিয়ার এই তথ্য সন্ত্রাস বন্ধ করার বিনীত অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট