1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 1:58 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

রংপুরে আইন বিষয়ক প্রশিক্ষণ শেষে (ক) বিভাগ সনদ গ্রহণ করেন………………….. #সোনিয়া সরদার! 

Reporter Name
  • Update Time : Thursday, March 16, 2023,
  • 493 Time View

 

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন- টুটুল।

 

দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে রংপুর

RDRS ভবনে (৩) তিন ব্যাপি আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

আজ ১৬ মার্চ অনুষ্ঠিত আইন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন; জনাব মিনহাজুর রহমান,

জেলা আইন বিষয়ক কর্মকর্তা ও জৈষ্ঠ সহকারী বিচারক রংপুর।

 

জানা গেছে রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী, পবা, মোহনপুর, বাঘা ও চারঘাট” এই (৬) ছয় টি উপজেলার নারী উন্নয়ন ফোরামের নেত্রীদের নিয়ে আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

নারীর উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, লিঙ্গ বৈশ্বম্যতা দূরীকরণ ও সমাজে নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদানসহ, নারীদের অংশগ্রহণে উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার লক্ষে আইন বিষয়ক প্রশিক্ষণ শেষে (ক) গ্রুপে বিশেষ সদন গ্রহণ করেন, রাজশাহী জেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সোনিয়া সরদার।

 

নারী নেটওয়ার্ক

নারীর অধিকার ও আইন বিষয়ক শিক্ষামূলক কর্মসূচী

নারীর অধিকারের প্রশ্নে; সোনিয়া সরদার বলেনঃ সাংবিধানিক ও আইনগত জোড়ালো সমর্থন থাকা সত্ত্বেও পুরুষতান্ত্রিক মূল্যবোধ বিদ্যমান থাকার কারণে আমাদের সমাজে নারীদের এখনো সমঅধিকার প্রতিষ্ঠিত হয়নি।

প্রতিদিনই অসংখ্য নারীর মানবাধিকার হরণ হচ্ছে, রাষ্ট্রের সাংবিধানিক নিশ্চয়তা ভুলুন্ঠিত হচ্ছে এবং নারীর অধিকারহীনতা ও অসহায়ত্ব বেড়ে চলেছে।

 

আমাদের দেশে নারীদের অধিকার সচেতনতার অভাব এবং বিদ্যমান আইনের প্রয়োগগত সীমাবদ্ধতার কারণে নারীরা একদিকে যেমন তাদের ন্যয্য অধিকার ভোগ এবং আইনী সহায়তা প্রাপ্তির সুফল থেকে বঞ্চিত, অন্যদিকে বৈষম্যমূলক আইনের উপস্থিতি তাদের অবস্থাকে আরো বেশি নাজুক করে তুলছে।

 

এই বাস্তবতায় নারীদের মধ্যে অধিকার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ যৌতুক, বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ, উত্যক্তকরণসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে ধারাবাহিক প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্যদিয়ে নারীনেত্রীদের নারীর অধিকার ও আইন বিষয়ক শিক্ষা দিয়ে সচেতনতা বৃদ্ধি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট