1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 11:46 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

নোয়াখালীতে রহমত উল্যাহ আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

Reporter Name
  • Update Time : Thursday, March 23, 2023,
  • 243 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালীতে রহমত উল্যাহ আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী ও উল্যাহ আজিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম পবিত্র মাহে রমজান উপলক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করেন।

 

বুধবার (২২ মার্চ) সকালে চাটখিল উপজেলা পরিষদের মাঠে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, চাটখিল থানা পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

সাংবাদিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে জাহাঙ্গীর আলম বলেন, ২১ আগস্ট যখন গ্রেনেড হামলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল তখন সাংবাদিকরা তার পাশে ছিলেন। জননেত্রী শেখ হাসিনা সেই থেকে সাংবাদিকদের পছন্দ করেন। সেই সময়ে অনেক সাংবাদিক আহত হয়েছিলেন। তাদের অনেকেই এখনো সেদিনের গ্রেনেডের স্লিন্টার শরীরে বয়ে বেড়াচ্ছেন।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সাংবাদিকরা সরকারের ধারাবাহিক এই উন্নয়নমূলক কর্মকান্ডে খুশি। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এজন্য গণমাধ্যমকর্মীদের সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র সকলের মাঝে তুলে ধরতে হবে।

 

এর আগে সকাল ১০টা থেকে চাটখিল-সোনাইমুড়ী উপজেলার প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহারের প্যাকেট তুলে দেন রহমত উল্যাহ আজিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

 

সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, মানবজমিন এর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দিশারী পত্রিকার সম্পাদক আকাশ মোঃ জসিম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু, যমুনা টিভির জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ সবুজ, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শহীদ উল্লাহ রায়হান, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট