1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পাবনার বেড়ায় বীর নিবাসের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : পাবনা জেলার বেড়া উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বীর নিবাসের বাড়ি বরাদ্দে অনিয়মের অভিযোগে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ সবুর আলী বুধবার ৩ সদস্য তদন্ত কমিটি করেছেন। উক্ত কমিটিতে বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমানকে আহবায়ক, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছারুল আলমকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের সময় বেঁধে দেয়া হয়েছে।

 

বেড়া উপজেলা বীরনিবাস বরাদ্দ কমিটির সদস্য সচিব বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম সরকারি নিয়ম নীতি লঙ্ঘন করে তার ছোট ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিউদ্দিন ফকিরের জন্য বীর নিবাসের বাড়ি বরাদ্দ দিলে ব্যাপক সমালোচিত হন। বীর নিবাসের বাড়ি বরাদ্দের বিষয়টি মিডিয়ায় উঠে আসলে জেলা প্রশাসক এ বিষয়ে তদন্ত কমিটি গঠনসহ দ্রুত রিপোর্ট দাখিলের নির্দেশনা দেন।

 

এর পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ বুধবার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত (স্মারক নং-০৫,৪৩,৭৬১৬,০০০,২০,০৪২,২০২৩-২৯৫) পত্রে এ তদন্ত কমিটি গঠন করেন।

 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট