1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 11:47 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে ১৫ গ্রামবাসী

Reporter Name
  • Update Time : Thursday, March 30, 2023,
  • 312 Time View

 

 

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : পাবনা জেলার সাঁথিয়া উপজেলার অন্তর্ভুক্ত হাফিজিয়া মাদ্রাসা থেকে বেড়ার চাকলা মোল্লাবাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় ইট, সুরকি উঠে গিয়ে গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। রাস্তাটিতে মাটি বের হওয়ায় একটু বৃষ্টিতেই কাদা লেপ্টে গিয়ে ভ্যান মোটরসাইকেল দূরের কথা পায়ে হেঁটে যাতায়াত করাটাও কঠিন হয়ে পড়েছে। অথচ পৌরসভাধীন হেঙ্গুয়া,শশোদিয়া, করমজা ইউনিয়নের আফড়া,শামুকজানি,পুন্ডুরিয়া,বড়গ্রাম,দত্তপাড়া,নতুনপাড়াসহ ১৫টি গ্রামের বাসিন্দাদের এ রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। এ রাস্তায় শত শত ছাত্রছাত্রী আফড়া আইডিয়াল একাডেমি,পুন্ডুরিয়া হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়,কেজি স্কুল ও মাদ্রাসায় নানা বিড়ম্বনায় যাতায়াত করতে হচ্ছে।কৃষিপ্রধান এ গ্রামগুলির কৃষিপণ্য পরিবহনে এ সড়কটিতে মারাত্মক সঙ্কট সৃষ্টি করেছে।কৃষকদের উৎপাদিত ফসল এ সড়ক দিয়ে ভ্যান, মহিষের গাড়িতে পরিবহন যেমন ঝুঁকিপুর্ণ হয়ে দাঁড়িয়েছে তেমনি উৎপাদিত ফসল বিক্রি করতে বোয়ালমারী হাট, চতুর হাট, কাশিনাথপুর হাটে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। সংস্কারহীন ৮-৯ কিলোমিটার সড়কটির বেশ কয়েক জায়গায় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।বর্তমানে মালবোঝাই ভ্যান জায়গায় জায়গায় ঠেলে গর্ত পার করতে হচ্ছে। সড়কটির পাশ দিয়ে কাকেশ্বরী নদী থাকায় মাঝেমধ্যেই ভ্যান ও মটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে যাবার ঘটনাও ঘটছে।এলাকাবাসী আরও জানায়, ইতোপূর্বে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা এ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালে ভ্যান উল্টে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। পুন্ডুরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ খান জানান, এ রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় ইট, সুরকি উঠে মাটি বেরিয়ে যাওয়ায় ছাত্রছাত্রীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। আফড়া আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, এ সড়কটি সংস্কার না করায় ছাত্রছাত্রীদেরও চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর তারা দুর্ভোগের মধ্যে যাতায়াত করলেও জনপ্রতিনিধিরা এ বিষয়ে কিছু করছেন না। করমজা ইউনিয়নের চেয়ারম্যান হোচেন আলী বাগচি জানান, তিনি রাস্তাটি নিয়ে বিব্রতবোধ করছেন।সংশ্লিষ্ট দফতরে বার বার জানানোর পরেও সড়কটি সংস্কার করা হচ্ছে না। তিনি এ সড়কটি দ্রুত সংস্কারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।এলজিইডি সাঁথিয়া উপজেলা ইঞ্জিনিয়ার ফজলুল হক জানান, এ বিষয়টি তারা উধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছেন।দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট