1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:23 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ; স্বামী পলাতক 

Reporter Name
  • Update Time : Sunday, April 2, 2023,
  • 251 Time View

 

 

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজঘাট গাজীপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। রবিবার দুপুরে স্বামীর বাড়ি টিনের ঘরের ডাবার আড়ার সাথে গলায় উড়না জড়ানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী শামীম গাজী (২৭) পলাতক রয়েছে। নিহতের নাম কাকলি বেগম (২৫)। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। পিতার নাম জানা সম্ভব হয়নি। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে , রবিবার ভোর ৬ সময় শামীম গাজীর তার স্ত্রী কাকলি বেগমের সাথে প্রায় ঝগড়াঝাটি লাগে । পরে বাড়ি টিনের ঘরের ডাবার আড়ার সাথে গলায় উড়না জড়ানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে।

পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে স্থানীয় ও মেয়ের স্বজনের সহযোগিতায় লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামী পলাতক রয়েছে। নিহত গৃহবধূর

২ কন্যা সন্তান রয়েছে। পলাতক শামীম গাজী গাজীপুর এলাকার সোহরাব গাজীর ছেলে।

অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শামীম হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট