1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:15 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ড.জান্নাত আরা হেনরি, সম্পাদক ইমরান মুরাদ 

Reporter Name
  • Update Time : Tuesday, April 4, 2023,
  • 289 Time View

 

 

এস এম আক্কাস আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ড. জান্নাত আরা হেনরী সভাপতি ও ইমরান মুরাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সোমবার (৩রা এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি হলরুমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

 

সম্মিলিত সাংস্কৃতিক জোট এর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে আমাকে সাধারণ সম্পাদক এবং ড. জান্নাত আরা হেনরীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব।’

 

এদিকে, নবনির্বাচিত সভাপতি ড. জান্নাত আরা হেনরী বলেন, ‘সিরাজগঞ্জ জেলার সংস্কৃতি বেশ সমৃদ্ধ। সে কারণে এখানে শতাধিক সংগঠন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাদের প্রতিনিধি হিসেবে আমাকে নতুন দায়িত্ব দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংস্কৃতিক কর্মীদের অধিকার আদায়ের আন্দোলনে আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকব। এছাড়া মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, আলবদর, রাজাকার তথা মৌলবাদের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর সবসময় জাগ্রত থাকবে।

 

এদিন সদ্যবিদায়ী সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ গৌরের সঞ্চলনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাবেক সভাপতি আসাদ উদ্দিন পবলুকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে আহ্বায়ক কমিটি সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ড. জান্নাত আরা হেনরী এবং সাধারণ সম্পাদক হিসেবে ইমরান মুরাদের নাম ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট