1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:08 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার

Reporter Name
  • Update Time : Wednesday, April 5, 2023,
  • 497 Time View

 

আসাদুজ্জামান বিশ্বাস:

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর আয়োজনে গত ৩ এপ্রিল ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ফায়জুল হক এ সময় সভাপতিত্ব করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। এছাড়াও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এদিকে, মূল প্রবন্ধে স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভের ওপর আলোচনা করা হয়। চারটি স্তম্ভ হলো- স্মার্ট সিটিজেন: ডিজিটাল লিটারেসি, তথ্য প্রবেশাধিকার, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণ, স্মার্ট সোসাইটি: এর মধ্যে রয়েছে ডিজিটাল অবকাঠামো, স্মার্ট গভর্নেন্স, টেকসই পরিবেশ, সামাজিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টি, স্মার্ট ইকোনমি: স্টার্টআপ, চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি এবং অবকাঠামো, স্মার্ট গভর্নমেন্ট: ডিজিটাল ট্রান্সফরমেশন, ওপেন ডেটা, অটোমেশন, সিটিজেন এনগেজমেন্ট, উপাত্ত-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, এবং সাইবার নিরাপত্তা।

 

উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন , জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ।

উল্লেখ্য, মো. আব্দুস সালাম কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট