1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 25, 2026, 5:01 am
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

লোহাগড়ায় সেটেলমেন্ট অফিস দুর্নীতি ও অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত   

Reporter Name
  • Update Time : Wednesday, April 5, 2023,
  • 345 Time View

 

 

স্টাফ রিপোর্টারঃ

 

নড়াইলে লোহাগড়া উপজেলার

সেটেলমেন্ট অফিস দুর্নীতি ও অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এ অফিসে ছাপা খতিয়ান বিতরণ, মাঠ জরিপ ও আপত্তি শুনানিসহ বিভিন্ন কার্যক্রমে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

সব কাজে সাধারণ মানুষেকে দিতে হয় ঘুস। ঘুস ছাড়া কোনো কাজই ওই অফিসে হয় না।

 

বিভিন্ন কাজের জন্য প্রকাশ্যে ঘুস নিচ্ছেন ওই অফিসের কর্মচারী,কর্মকর্তা ও দালালরা । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, লোহাগড়া সেটেলমেন্ট অফিসে উপজেলার বিভিন্ন মৌজার ছাপা খতিয়ান বিতরণের পাশাপাশি উপজেলা বিভিন্ন মৌজার মাঠ জরিপের কাজেও ওই অফিসে খোলামেলাভাবেই চলেছে ঘুস বাণিজ্য। অফিসের ঝাড়ুদার, পিয়ন, পেশকার, সার্ভেয়ার, অফিস সহায়কসহ গঠিত চক্রের মাধ্যমে আদায় করছে মোটা অংকের ঘুসের টাকা।

 

সরেজমিন সেটেলমেন্ট অফিস ঘুরে দেখা গেছে, উপজেলা কার্যালয়ের মধ্যে প্রথম গেট দিয়ে ঢুকেই বাম হাতের পাশেই একটি ভবনের ১ম তলায় সেলেটমেন্ট অফিস অবস্থিত। এছাড়া পর্চা ও নকশা(ম্যাপ ) দিতে নিচ্ছেন প্রকাশ্যে অতিরিক্ত টাকা, দিতে না চাইলে ভুক্তভোগীদের পোহাতে হয় নানা লাঞ্ছনা।

 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগীরা বলেন, জমির কাগজপত্র সঠিক থাকার পরও মাঠ জরিপ শেষে প্রতিপক্ষরা হয়রানিমূলকভাবে আপত্তি তুলেছেন। সেসব জমির মালিকদের কাছ থেকে মোটা অংকের ঘুসের টাকা আদায় করছেন অফিসের বিভিন্ন কর্মচারী, কর্মকর্তারা। পর্চার নকল দেওয়ার নামে আদায় করছেন অতিরিক্ত নগদ টাকা। ওই অফিসে নগদ অর্থ গ্রহণের চিত্র দেখে মনে হয়, এ যেন কোনো সরকারি অফিস নয়, দুর্নীতি ও অনিয়মের স্বর্গরাজ্য।

 

এ বিষয়ে উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার প্রকাশ্যে ঘুস নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে তাদের কর্মচারীদের ডাক দেন এবং তারা বিষয়টি অস্বীকার করেন।

 

লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ আজগর আলী বলেন,অফিসে ঘুস, দুর্নীতি ও অনিয়ম কোনোভাবেই কাম্য নয়। লোহাগড়া সেটেলমেন্ট অফিসে অবৈধ ঘুস নেওয়ার সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট