1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 25, 2026, 1:34 am
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

মধুপুরে চলন্তবাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার

Reporter Name
  • Update Time : Thursday, April 6, 2023,
  • 326 Time View

 

জুয়েল রানা তুহিনঃ

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইল ও গাজিপুর জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার দলপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রতন (২১), মাইজবাড়ী গ্রামের জহু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৬), ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার খেরুয়া আলম গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া (২২)।
বুধবার বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই গ্রেপ্তারের কথা জানান।
ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী মাদারগঞ্জ শেস্পাল নামক একটি যাত্রীবাহী বাসে সোমবার দিবাগত রাত দেড় টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীবেশি সাত/আট জন ডাকাত টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার মাতাবাড়ী জোড়াব্রীজ নামক স্থানে পৌছলে অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের টাকা ও স্বর্ণের চেইন, মুঠোফোন নিয়ে মধুপুর এলাকায় নেমে যায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে কয়েক জন আহত হন।
পুলিশ সুপার জানান, ঘটনার পর ওই বাসের যাত্রী আরিফুর রহমান বাদি হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মধুপুর থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) সমন্বয়ে একটি দল ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে ডাকাতের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়। বুধবার সকাল ৭ টায় মো. রতনকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোনতলা গ্রাম থেকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি লুন্ঠিত একটি মুঠোফোন সেট ও ডাকাতিতে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী সুজন মিয়া ও আরিফ হোসেনকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়াল সেতুর এলাকা থেকে বুধবার সাড়ে ১১ টার দিকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১ টার দিকে সাইফুল ইসলামকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা মোট আটজন ডাকাতিতে অংশ নেন বলে পুলিশকে জানিয়েছে। ওই বাস থেকে তারা ১৩ টি মুঠোফোন সেট, একটি স্বর্ণের চেইনসহ মোট প্রায় তিন লাখ টাকার মালামাল লুন্ঠন করেছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট