1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:06 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর শার্শা পাঁচভূলোট সীমান্তে ১ কেজি স্বর্ণ সহ পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : Saturday, April 8, 2023,
  • 365 Time View

 

 

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ

খুলনা বিজিবি (২১)ব্যাটালিয়নের সদস্যরা শনিবার( ৮ এপ্রিল) দুপুরের দিকে শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে ১ কেজি ওজনের বড় ২ পিস স্বর্ণ সহ এক পাচারকারীকে আটক করেছে। পাচারকারী শার্শার পাচভুলোট গ্রামের আব্দুল হালিমের ছেলে সাইদুল ইসলাম (২৫)।

 

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদে জানতে পারি স্বর্ণের এক পাচারকারী সীমান্তের ওই পথে ভারতে পাচার করার জন্য এ পথে আসছে।সে মোতাবেক পাচভুলোট বিওপির টহল দল গোপনে অবস্থান নেন।একটি ইজিবাইক আসতে দেখে বাইকটি থামানো হয়। ইজিবাইকের মধ্যে বসা পাচারকারীকে তল্লাশী করে তার প্যান্টের পকেটে বিশেষ লুকাইত স্বর্নের বারগুলোে উদ্ধার করা হয়।

 

পাচারকারী সীমান্তের এপথেই ভারতে স্বর্ণগুলো পাচার করতে চেয়েছিল।স্বর্নের আনুমানিক বাজারমুল্য ৮৫ লক্ষ টাকা।

 

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ৩০ (ত্রিশ) বারে ৩২ জন আসামীসহ সর্বমোট ৯৭ কেজি ০১৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৭৬,৯৬,১৯,৯৪৫/- (ছিয়াত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ ঊনিশ হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট